Wednesday, October 23, 2024

সালোনা সা সাজান হ্যায় অর ম্যায় হু

সালোনা সা সাজান হ্যায় অর ম্যায় হু
জিযামে ইক আগন হ্যায় অর ম্যায় হু।।
 
তুমহারে রুপ কি ছায়ামে সাজন
বাড়ি ঠান্ডি জ্বালান হ্যায় অর ম্যায় হু।।
 
চুরায়ে চ্যান রাতোকো জাগায়ে
পিয়া কা ইয়ে চালান হ্যায় অর ম্যায় হু।।
 
পিয়াকে সামনে ঘুঙ্ঘাট উঠাদে
বাড়ি চাঞ্চাল পাওয়ান হ্যায় অর ম্যায় হু।।
 
রাচেগি জাব মেরে হাথোমে মেহদী
উসি দিন কি লাগান হ্যায় অর ম্যায় হু।।
x

Sunday, March 3, 2024

তু যাহা যাহা চালেগা মেরা ছায়া সাথ হোগা

 তু যাহা যাহা চালেগা মেরা ছায়া সাথ হোগা।।
 
কাভি মুছকো ইয়াদ কারকে যো ব্যাহেঙ্গে তেরে আসু (২)
তো ওহিপে রোক লেঙ্গে উনহে আকে মেরে আসু।
তু জিধারকা রুখ করেগা মেরা ছায়া সাথ হোগা।।
 
তু আগার উদাস হোগা তো উদাস হোঙ্গি ম্যায়ভি (২)
নাজার আউ ইয়া না আউ, তেরে পাস হোঙ্গে ম্যায় ভি
তু কাহিভি যারাহেগা মেরা ছায়া সাথ হোগা।।
 
মেরা গাম রাহা হ্যায় সামিল তেরে দুখমে তেরে গামমে (২)
মেরে পেয়ার মে দিয়া হ্যায় তেরা সাথ হার জানামমে
তু কোয়ী জানামভি লেগা মেরা ছায়া সাথ হোগা।।

Tuesday, November 8, 2022

না, মন লাগে না

G#
না, মন লাগে না
এ জীবনে কিছু যেন ভালো লাগে না।।
 
এ নদীর দুই কিনারে দুই তরণী
যতই নাবাই নোঙর বাঁধা
কাছে যেতে তাই পারিনি
তুমিও... তুমিও ওপার থেকে হায় সরো নি।।
 
না, মন লাগে নানা, মন লাগে না
না, মন লাগে না
চোখে চোখে চেয়ে কাঁদা ভালো লাগে না
না...
 
আমি যে শ্রান্ত আজি, শক্তি উধাও
কী হবে আর মিছি মিছি
বেয়ে বেয়ে এই মিছে নাও
তুমিও... তুমিও ওপার থেকে যাও, চলে যাও।।

Saturday, June 11, 2022

এ শুধু গানের দিন

F
এ শুধু গানের দিন, এ লগন গান শোনাবার
এ তিথি শুধু গো যেন দখিন হাওয়ার।।

এ লগনে দু'টি পাখি মুখোমুখি নীড়ে জেগে রয়
কানে কানে রুপকথা কয়
এ তিথি শপথ আনে হৃদয় চাওয়ার।।

এ লগনে তুমি আমি একই সুরে মিশে যেতে চাই
প্রাণে প্রাণে সুর খুঁজে পাই
এ তিথি শুধু গো যেন তোমায় পাওয়ার।।

Saturday, November 3, 2018

তুমি না হয় রহিতে কাছে

C
তুমি না হয় রহিতে কাছে
কিছুক্ষণ আরো নাহয় রহিতে কাছে
আরো কিছু কথা নাহয় বলিতে মোরে
এই মধুক্ষণ মধুময় হয়ে নাহয় উঠিত ভরে।।
সুরে সুরভীতে নাহয় ভরিত বেলা
মোর এলো চুল লয়ে বাতাস করিত খেলা।
ব্যাকুল কত না বকুলের কুড়ি
রয়ে রয়ে যেত ঝরে
ওগো নাহয় রহিতে কাছে।।
কিছু দিয়ে নিয়ে ওগো মোর মনময়
সুন্দরতর হতো নাকি বলো
একটু ছোঁয়ার পরিচয়।
ভাবের লীলায় না হয় ভরিত আঁখি
আমারে না হয় আরো কাছে নিতে ডাকি।
না হয় শোনাতে মরমের কথা
মোর দুটি হাত ধরে
ওগো নাহয় রহিতে কাছে।।

গীতিকার: গৌরিপ্রসন্ন মজুমদার
সুরকার: রবিন চ্যাটার্জী



মধু মালতি ডাকে আয়

মধু মালতি ডাকে আয় 
ফুল ও ফাগুনের এ খেলায়
যূথী কামিনী কত কথা 
গোপনে বলে মলয়ায়।।

চাঁপা বনে অলি সনে লুকোচুরি গো লুকোচুরি
আলো ভরা কালো চোখে গো 
কি মাধুরী গো কি মাধুরী
মন চাহে যে ধরা দিতে তবু সে লাজে সরে যায়

মালা হয়ে প্রানে মম 
কে জড়ালো কে জড়ালো
ফুল রেনু মধু বায়ে 
কে ঝরালো কে ঝরালো
জানি জানি কে মোর হিয়া রাঙালো রাঙা কামনায়


গীতিকার:প্রনব রায়
সুরকার: রবিন চটোপাধ্যায়
শিল্পী: সন্ধ্যা মুখেপাধ্যায়

আমি তার ছলনায় ভুলবো না

আমি তার ছলনায় ভুলবো না,
কাজ নেই আর আমার ভালবেসে
চোখে জল নিয়ে দিন গুনবো না,
কাজ নেই আর আমার ভালবেসে।।

পোড়া মন জ্বালাতন করে যা করুক, 
লোক লাজ ভয়ে টলবো না
ক্ষমা করো বলে সাধে যে সাধুক, 
আমি মিষ্টি কথায় গলব না
অজুহাত কোনো আর শুনবো না।।


ভেঙে যায় যদি মন কাঁচেরই মতন, 
জোড়া দিলেও দাগ ঘুচবে না
কপালের যা লিখন থাকে আজীবন,
শত চেষ্টাতেও মুছবে না
সোজা পথ ছাড়া আর চলবো না।।