Saturday, November 3, 2018

তুমি না হয় রহিতে কাছে

C
তুমি না হয় রহিতে কাছে
কিছুক্ষণ আরো নাহয় রহিতে কাছে
আরো কিছু কথা নাহয় বলিতে মোরে
এই মধুক্ষণ মধুময় হয়ে নাহয় উঠিত ভরে।।
সুরে সুরভীতে নাহয় ভরিত বেলা
মোর এলো চুল লয়ে বাতাস করিত খেলা।
ব্যাকুল কত না বকুলের কুড়ি
রয়ে রয়ে যেত ঝরে
ওগো নাহয় রহিতে কাছে।।
কিছু দিয়ে নিয়ে ওগো মোর মনময়
সুন্দরতর হতো নাকি বলো
একটু ছোঁয়ার পরিচয়।
ভাবের লীলায় না হয় ভরিত আঁখি
আমারে না হয় আরো কাছে নিতে ডাকি।
না হয় শোনাতে মরমের কথা
মোর দুটি হাত ধরে
ওগো নাহয় রহিতে কাছে।।

গীতিকার: গৌরিপ্রসন্ন মজুমদার
সুরকার: রবিন চ্যাটার্জী



মধু মালতি ডাকে আয়

মধু মালতি ডাকে আয় 
ফুল ও ফাগুনের এ খেলায়
যূথী কামিনী কত কথা 
গোপনে বলে মলয়ায়।।

চাঁপা বনে অলি সনে লুকোচুরি গো লুকোচুরি
আলো ভরা কালো চোখে গো 
কি মাধুরী গো কি মাধুরী
মন চাহে যে ধরা দিতে তবু সে লাজে সরে যায়

মালা হয়ে প্রানে মম 
কে জড়ালো কে জড়ালো
ফুল রেনু মধু বায়ে 
কে ঝরালো কে ঝরালো
জানি জানি কে মোর হিয়া রাঙালো রাঙা কামনায়


গীতিকার:প্রনব রায়
সুরকার: রবিন চটোপাধ্যায়
শিল্পী: সন্ধ্যা মুখেপাধ্যায়

আমি তার ছলনায় ভুলবো না

আমি তার ছলনায় ভুলবো না,
কাজ নেই আর আমার ভালবেসে
চোখে জল নিয়ে দিন গুনবো না,
কাজ নেই আর আমার ভালবেসে।।

পোড়া মন জ্বালাতন করে যা করুক, 
লোক লাজ ভয়ে টলবো না
ক্ষমা করো বলে সাধে যে সাধুক, 
আমি মিষ্টি কথায় গলব না
অজুহাত কোনো আর শুনবো না।।


ভেঙে যায় যদি মন কাঁচেরই মতন, 
জোড়া দিলেও দাগ ঘুচবে না
কপালের যা লিখন থাকে আজীবন,
শত চেষ্টাতেও মুছবে না
সোজা পথ ছাড়া আর চলবো না।।

ভালো করে তুমি চেয়ে দেখো

F
ভালো করে তুমি চেয়ে দেখো
দেখো তো চিনতে পারো কি না
আমার দুচোখে চোখ রেখে দেখো
বাজে কি বাজে না মনোবীণা।।

সোনালি বিকেলে গাছের ছায়ায়
মুখোমুখি বসে নীল সন্ধ্যায়
জীবনানন্দ তুমি তো শোনাতে
ভেবে দেখো মনে পড়ে কি না।।

পটভূমিকায় শহীদ মিনার
নাগরিক চাঁদ উঠেছে আবার
বনলতা সেন শোনাবে কে আর
এই আমি আজ তুমি হীনা।।


গীতিকার: শিবদাস ব্যানার্জী
সুরকার: ভুপেন হাজারিকা
শিল্পী: লতা মঙ্গেশকর