Cm
আমার বলার কিছু ছিল না
না গো, আমার বলার কিছু ছিল না।
চেয়ে চেয়ে দেখলাম, তুমি চলে গেলে
তুমি চলে গেলে চেয়ে চেয়ে দেখলাম,
আমার বলার কিছু ছিল না,
না গো, আমার বলার কিছু ছিল না।
সব কিছু নিয়ে গেলে, যা দিয়ে দিয়েছিলে
আনন্দ হাসি গান, সব তুমি নিলে,
যাবার বেলায় শুধু নিজেরই অজান্তে,
স্মৃতিটাই গেলে তুমি ফেলে
তুমি চলে গেলে।।
দু' হাতে তোমার ওগো এত কিছু ধরে গেল,
ধরল না শুধু এই স্মৃতিটা
রয়ে গেল শেষ দিন রয়ে গেল সেদিনের
প্রথম দেখার সেই তিথীটা।
কোথা থেকে কখন যে কি হয়ে গেল,
সাজানো ফুলের বনে ঝড় বয়ে গেল।
সে ঝড় থামার পরে পৃথিবী আধার হলো,
তবু দেখি দ্বীপ গেছ জ্বেলে
তুমি চলে গেলে।।