Thursday, March 16, 2017

ঠিকানা না রেখে ভালই করেছ বন্ধু

C#
ঠিকানা না রেখে ভালই করেছ বন্ধু
না আসার কোন কারণ সাজাতে হবেনা তোমায় আর
বানানো কাহিনী শোনাতে হবেনা কথা দিয়ে না রাখার

হঠাৎ খেয়ালী দিনে কাছে এসে পথ চিনে
সুযোগ পাবেনা দিয়ে যেতে আর অভিনয় উপহার
না আসার কোন কারণ সাজাতে হবেনা তোমায় আর।।

তোমার হিসাবে কি ভুল রয়েছে নিজেই ধরেছ তুমি
ভুলে যেতে চেয়ে ভালই করেছ তুমি

আমার নিয়তি নিয়ে কোন অভিযোগ দিয়ে
আমিও পাবনা কোন অবকাশ কোন কথা জানাবার
না আসার কোন কারণ সাজাতে হবেনা তোমায় আর

No comments:

Post a Comment